রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে আজ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৮:৩৪ এএম
ছবি: সংগৃহীত
সামনেই পবিত্র ঈদুল ফিতর সেই জন্য এখন মানুষের দোকানপাট ও শপিং কমপ্লেক্সে যাওয়ার প্রয়োজনীতা আগের থেকে বৃদ্ধি অনেকটাই পেয়েছে। এছাড়াও নানা প্রয়োজনে মানুষ প্রতিদিনই দোকানপাট ও শপিং কমপ্লেক্সে যায়। তবে সাপ্তাহিক ছুটি বা নির্ধারিত বন্ধের দিনে অনেক সময় দূর থেকে গিয়ে বন্ধ দোকানপাট দেখে ফিরে আসতে হয়। তাই অযথা ভোগান্তি এড়াতে আগে থেকেই জেনে নেওয়া ভালো বুধবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও বড় মার্কেটগুলো বন্ধ থাকবে।
যেসব এলাকার দোকানপাট বন্ধ
বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।
যেসব মার্কেট বন্ধ থাকবে
যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।
রাজধানীর বিভিন্ন এলাকায় কেনাকাটা বা অন্য প্রয়োজনে বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার সাপ্তাহিক বন্ধের দিন জেনে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এতে সময় ও ভোগান্তি দুটোই কমবে।
