×

জাতীয়

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি করতে পররাষ্ট্রমন্ত্রীকে আলজেরিয়ার সমর্থন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৫:১৩ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি করতে পররাষ্ট্রমন্ত্রীকে আলজেরিয়ার সমর্থন

ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ান রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি। ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সমর্থন জানিয়েছে আলজেরিয়া।

মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই সমর্থনের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ান রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (ডিপিএস) মো. জাহিদুল ইসলাম রনি।

তিনি জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে উভয়পক্ষ বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচনায় উঠে আসে।

জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা আলজেরিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার আগ্রহ ব্যক্ত করেন। দু’দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ সরকারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।

আলজেরিয়ান রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তাঁর দেশের দৃঢ় আগ্রহের কথা জানান এবং বিভিন্ন সম্ভাবনাময় খাতে যৌথ উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

পাশাপাশি উভয় পক্ষই ভবিষ্যতে উচ্চপর্যায়ের সফর ও নিয়মিত সংলাপের মাধ্যমে সহযোগিতা আরও সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (ডিপিএস) মো. জাহিদুল ইসলাম রনি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধবিরতির পর বেপরোয়া ইসরায়েল, দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা

যুদ্ধবিরতির পর বেপরোয়া ইসরায়েল, দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা

বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা: প্রতিমন্ত্রী

বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা: প্রতিমন্ত্রী

চাকরি হারালেন মোহামেডান কোচ আলফাজ

চাকরি হারালেন মোহামেডান কোচ আলফাজ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App