×

জাতীয়

যুদ্ধের মধ্যে বাড়লো স্বর্ণের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ পিএম

যুদ্ধের মধ্যে বাড়লো স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েল যুদ্ধের মধ্যে একই দিনে দ্বিতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম। সকালে দাম বাড়ানোর পর রাতে আবারো মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে, যার ফলে ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণের ভরি ২ লাখ ৬৮ হাজার টাকা ছাড়িয়ে দেশের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম আগামীকাল (১ মার্চ) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে।’

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৭৯ হাজার ৮৫৯ টাকায় দাঁড়িয়েছে।

স্বর্ণের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৯৯৮ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৭০৭ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৪ হাজার ৩১৬ টাকায় বিক্রি হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় গ্যাসলাইটার কারখানার আগুনে ৫ মরদেহ উদ্ধার

ঢাকায় গ্যাসলাইটার কারখানার আগুনে ৫ মরদেহ উদ্ধার

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App