এবার বাবার প্রশসংসায় পঞ্চমুখ জাইমা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। পিতৃস্নেহ ও রাজনৈতিক সংগ্রামের নানা দিক ফুটে ওঠা পোস্টটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া জাগিয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করা এক পোস্টে এসব কথা বলেন জাইমা রহমান। সেই পোস্টে তিনি তার বাবাকে নিজের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ হিসেবেও উল্লেখ করেন।
জাইমা রহমান লিখেছেন, ছোটবেলায় আমাদের সকলের মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তাঁরাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ।
আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব্যাক্তি- যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।
পোস্টে আরো লিখেছেন, বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাঁকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তাঁর এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তাঁর মধ্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাঁকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।
