×

জাতীয়

জ্বালানি মন্ত্রী টুকু

আমদানি-বকেয়া নিয়ে সামনে কঠিন অগ্নিপরীক্ষা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫২ পিএম

আমদানি-বকেয়া নিয়ে সামনে কঠিন অগ্নিপরীক্ষা

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, যে পরিমাণ বকেয়া রেখে যাওয়া হয়েছে এবং যে পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে, সব মিলিয়ে সামনে আমার জন্য কঠিন অগ্নিপরীক্ষা অপেক্ষা করছে। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, চেষ্টা করছি কীভাবে পরিস্থিতি সামাল দিয়ে জনগণকে সুফল দেওয়া যায়।

তিনি বলেন, আমার কাছে প্রধান প্রায়োরিটি রোজাকে ভালোভাবে চালানো ও আগামী গ্রীষ্মকাল সামাল দেওয়া। 

আমি প্রাণপণ চেষ্টা করব নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য। তবে মাঝে মধ্যে দু-একটি ত্রুটি হতে পারে, তবে বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকবে বলে আশা করছি।

ইকবাল হাসান টুকু বলেন, মাত্র দুদিন হলো মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছি। কাজকর্ম পর্যবেক্ষণ করে পরিস্থিতি বোঝার পর বিস্তারিত বলা সম্ভব হবে।

সিরাজগঞ্জবাসী তাকে নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানিয়ে টুকু বলেন, নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে জেলার জন্য ভালো কিছু করতে চাই।

মামা-ভাগনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হয়েছেন এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিসভায়ও মামা-ভাগনে মন্ত্রী ছিল। ওনার ছেলের মন্ত্রিসভায় আমরা মামা-ভাগনে মন্ত্রী হয়েছি। এটা নতুন কোনো বিষয় নয়।

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুক্রবার সকালে দুদিনের সরকারি সফরে সিরাজগঞ্জে যান ইকবাল হাসান মাহমুদ টুকু। সেখানে পৌঁছালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক (ডিসি) আমিনুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

দুপুরে কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাঁতী গ্রামের বাড়িতে যান ইকবাল হাসান মাহমুদ টুকু। সেখানে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে সন্ধ্যায় কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিলে অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরান

রুদ্ধশ্বাস অভিযান মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরান

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

আজ স্বর্ণের বাজারদর যত

আজ স্বর্ণের বাজারদর যত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App