×

জাতীয়

এনসিপি কার্যালয়ে খাবার হোটেল, দোকান ভাড়ার নোটিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৬ পিএম

এনসিপি কার্যালয়ে খাবার হোটেল, দোকান ভাড়ার নোটিশ

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির ঢাকা জেলার একটি কার্যালয়ে খাবার হোটেল এবং আরেকটি জেলার অফিসের সামনে দোকার ভাড়ার নোটিশ সাঁটানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা ধরনের ট্রল শুরু হয়েছে।

ফেসবুকে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, নাগরিক পার্টি- এনসিপির ঢাকা জেলা উত্তর আঞ্চলিক কার্যালয় রীতিমতো খাবার হোটেল হিসেবে ব্যবহার হচ্ছে। হোটেলের সামনে একটি পাত্রে ডালপুরি ধরনের খাবার এবং ভেতরে বড় হাঁড়ি দেখা যাচ্ছে।

আরেকটি ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপলো এনসিপি কার্যালয়ের একটি ছবি, যেখানে বন্ধ শাটারের ওপর দোকান ভাড়ার নোটিশ সাঁটানো রয়েছে।

ছবিগুলো ছড়িয়ে পড়ার পর থেকেই ফেসবুকে নানা ধরনের ট্রল শুরু হয়।

একজন কমেন্ট করেছেন, ‘এভাবে একটি এনসিপির সকল কার্যালয় নাই হয়ে যাবে’।

বিষয়টি নিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে বিষয়টি সবাই এড়িয়ে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

রামিসা হত্যা আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App