×

জাতীয়

‘আসিফ নজরুল খাঁড়ার ওপর মিথ্যা বলেছেন’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম

‘আসিফ নজরুল খাঁড়ার ওপর মিথ্যা বলেছেন’

ছবি: সংগৃহীত

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় টাইগারদের এই বিশ্বকাপ বর্জন নিয়ে নাটকীয়তা কম হয়নি। এবার সেই ইস্যুতেই সদ্য সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

বিশ্বকাপ শুরুর আগে আসিফ নজরুল জানিয়েছিলেন, বাংলাদেশ দলের বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তটি সরকারের। কিন্তু পরবর্তীতে তিনি নিজের অবস্থান থেকে সরে এসে দাবি করেন, এটি সরকার নয়, বরং বিসিবি ও ক্রিকেটারদেরই সম্মিলিত সিদ্ধান্ত ছিল। সাবেক উপদেষ্টার এমন সুর পাল্টানো মেনে নিতে পারেননি সালাউদ্দিন। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সালাউদ্দিন বলেন, ‘উনি খাঁড়ার ওপর এরকম মিথ্যা কথা বলবেন, আমি আসলে ভাবতেও পারছি না। আমি কীভাবে আসলে ছেলেদের সামনে মুখ দেখাব? উনি একজন শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক এভাবে মিথ্যা বলবেন, আমরা আসলে এটা মানতে পারছি না।’

বিশ্বকাপ খেলতে না পারার ধাক্কায় দলের ভেতরে যে গভীর প্রভাব পড়েছিল, সেটিও তুলে ধরেন এই দেশি কোচ। তিনি বলেন, ‘আমি তো জানি আমার দুজন খেলোয়াড় কোমাতে চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে কোথায় যেন হারিয়ে গিয়েছিল তারা। আমরা তাদের (অদম্য কাপ) টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি, ওইটাই বেশি। এটা আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। একটা দলকে আপনি এক সেকেন্ডে নষ্ট করে দিয়েছেন।’

এর আগে, গত ১০ ফেব্রুয়ারি বিশ্বকাপ বর্জনের বিষয়ে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, ‘কোনো রিগ্রেটের (আক্ষেপ) প্রশ্নই আসে না। সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়েরা। তারা নিজেরা স্যাক্রিফাইস করেছে দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য। মানুষের মর্যাদা রক্ষার জন্য তারা এই ভূমিকা রেখেছে।’

তবে এমন মন্তব্যের পর তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন তিনি এবং পরে নিজের সেই বক্তব্য থেকে সরেও এসেছিলেন। এবার খোদ জাতীয় দলের সহকারী কোচের সরাসরি তোপের মুখে পড়লেন সাবেক এই ক্রীড়া উপদেষ্টা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরান

রুদ্ধশ্বাস অভিযান মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরান

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

আজ স্বর্ণের বাজারদর যত

আজ স্বর্ণের বাজারদর যত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App