×

জাতীয়

বাইকের ধাক্কায় প্রাণ গেল নারীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম

বাইকের ধাক্কায় প্রাণ গেল নারীর

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে মোটরসাইকেলের ধাক্কায় মুক্তা আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকা নার্সিং কলেজ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নেওয়া হলে সেখানে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান। 

নিহত মুক্তা আক্তার যশোর সদরের নোয়াপাড়া এলাকার ইজার আলীর মেয়ে। তিনি পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচরের রনি মার্কেট এলাকায় ভাড়া থাকতেন। 

নিহতের স্বজন বিল্লাল হোসেন বলেন, ‘আজ সকালের দিকে ঢাকা নার্সিং কলেজের গেটের সামনে রিকশা থেকে নামার সময় পেছন থেকে দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন মুক্তা। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তা।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২১ ঘণ্টার বৈঠকে যে কারণে ১২ বার ট্রাম্পকে ফোন করেছিলেন ভ্যান্স

২১ ঘণ্টার বৈঠকে যে কারণে ১২ বার ট্রাম্পকে ফোন করেছিলেন ভ্যান্স

নৌ মন্ত্রণালয়ের নতুন সচিব জাকারিয়া

নৌ মন্ত্রণালয়ের নতুন সচিব জাকারিয়া

ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়লো ২৪ টাকা ৫৯ পয়সা

ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়লো ২৪ টাকা ৫৯ পয়সা

বাস-পিকআপ সংঘর্ষে হতাহত ২৬

বাস-পিকআপ সংঘর্ষে হতাহত ২৬

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App