×

জাতীয়

হাসিনাকে দেশে আনার প্রক্রিয়া চলমান: শামা ওবায়েদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫১ পিএম

হাসিনাকে দেশে আনার প্রক্রিয়া চলমান: শামা ওবায়েদ

ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ভারত থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে কী পদক্ষেপ নেবেন? -এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়ার বিষয়টি চলমান আছে। এ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে হবে।’

ঢাকা-দিল্লি সম্পর্কে কি চ্যালেঞ্জ দেখছেন -এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ মেরুদণ্ড সোজা রেখে অন্য সব দেশের সঙ্গে সম্পর্ক ও বন্ধুত্ব বজায় রাখবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এখন থেকে বাংলাদেশকে সবার ভিন্ন নজরে দেখতে হবে। সব দেশের সঙ্গে যেসব চ্যালেঞ্জ ও ইস্যু আছে তা সমাধানের চেষ্টা করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশে অন্য যেসব দেশের ভিসা বন্ধ আছে তা নিয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।’

এর আগে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

আজ স্বর্ণের বাজারদর যত

আজ স্বর্ণের বাজারদর যত

সংগঠনের নেত্রীকে বিয়ে করলেন বাকের মজুমদার

সহযোদ্ধা থেকে জীবনসঙ্গী সংগঠনের নেত্রীকে বিয়ে করলেন বাকের মজুমদার

দেশব্যাপী ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ আজ

দেশব্যাপী ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App