×

জাতীয়

আজাদ মজুমদারের অভিযোগ

গুমের রিপোর্ট গুম করে দিয়েছিলেন বাসস এমডি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪২ পিএম

গুমের রিপোর্ট গুম করে দিয়েছিলেন বাসস এমডি

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের বিভিন্ন নিয়োগের মধ্যে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে মাহবুব মোর্শেদের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ তুলেছেন সদ্য সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিব আজাদ মজুমদার।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাসস এমডির নিয়োগকে ‘সবচেয়ে অযোগ্য’ নিয়োগ বলেও মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, ‘অন্তর্বর্তী সরকারের যত নিয়োগ ছিল, তার মধ্যে সবচেয়ে অযোগ্য ছিল মাহবুব মোর্শেদ। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে দায়িত্ব পালনকালে তার কোনো সহযোগিতাই পাইনি। একবার তো গুমের রিপোর্টই সে গুম করে দিয়েছে। যে রিপোর্টার এই রিপোর্ট করেছে, তাকে অবর্ণনীয় হয়রানির শিকার হতে হয়েছে।’

আজাদ মজুমদার আরও লেখেন, ‘মাহবুব মোর্শেদকে সরিয়ে দেওয়ার বিষয়টি বহুবার আলোচনা হয়েছে। শুধুমাত্র একজন প্রভাবশালী ব্যক্তির প্রিয়পাত্র হওয়ায়- তা সম্ভব হয়নি। তার নিয়োগটি বাতিলযোগ্য ছিল। তাকে বিদায় করার জন্য গা-জোয়ারির (বলপ্রয়োগ) বিষয়টি সমর্থনযোগ্য নয়।’

এ বিষয়ে মাহবুব মোর্শেদের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

আজ স্বর্ণের বাজারদর যত

আজ স্বর্ণের বাজারদর যত

সংগঠনের নেত্রীকে বিয়ে করলেন বাকের মজুমদার

সহযোদ্ধা থেকে জীবনসঙ্গী সংগঠনের নেত্রীকে বিয়ে করলেন বাকের মজুমদার

দেশব্যাপী ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ আজ

দেশব্যাপী ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App