×

জাতীয়

সমুদ্র থেকে ২৮ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ পিএম

সমুদ্র থেকে ২৮ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল ভারত

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগর থেকে ফিশিংবোটসহ ২৮ জন বাংলাদেশি জেলেকে আটক করেছে ভারতীয় কোস্টগার্ড।

রোববার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় আটক জেলেদের সোমবার সকালে ভারতের ফ্রেজারগঞ্জ উপকূল থানায় সোপর্দ করা হয়েছে।

কলকাতা থেকে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড  ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জয় কৃষ্ণ হালদার বলেন, ‘ভারতীয় কোস্টগার্ড ‘এফবি সাগর’ নামের একটি বাংলাদেশি ফিশিং বোট আটক করে নিয়ে আসে। আটক মৎস্যজীবীদের মঙ্গলবার কাকদ্বীপ আদালতে হাজির করা হবে। তাদের বাড়ি বাংলাদেশের কুতুবদিয়া এলাকায় বলে তিনি উল্লেখ করেন।’

কুতুবদিয়া মৎস্যজীবী সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন বলেন, ‘কুতুবদিয়া এলাকার ২৮ জন জেলেসহ একটি বাংলাদেশি ট্রলার ভারতীয় কোস্টগার্ড সাগর থেকে ধরে নিয়ে গেছে বলে তারা খবর পেয়েছেন।’

তবে এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বা ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত বলা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধবিরতির পর বেপরোয়া ইসরায়েল, দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা

যুদ্ধবিরতির পর বেপরোয়া ইসরায়েল, দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা

বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা: প্রতিমন্ত্রী

বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা: প্রতিমন্ত্রী

চাকরি হারালেন মোহামেডান কোচ আলফাজ

চাকরি হারালেন মোহামেডান কোচ আলফাজ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App