×

জাতীয়

রংপুর-৬

নির্বাচনের চারদিন পর কেন্দ্র থেকে ব্যালট ও সিল উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম

নির্বাচনের চারদিন পর কেন্দ্র থেকে ব্যালট ও সিল উদ্ধার

ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের হাসার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ছয়টি ব্যালট পেপার ও দুটি সিল উদ্ধার করা হয়েছে। ব্যালট পেপারগুলোর মধ্যে দুটিতে ধানের শীষ প্রতীকে এবং দুটিতে ‘হ্যাঁ ও দুটিতে ‘না’ প্রতীকে সিল মারা দেখা গেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে হাসার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ব্যালটগুলো দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে দেখায়। 

প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেন যে, ধানের শীষের সিলযুক্ত দুটি ব্যালটে নির্বাচন কমিশনের স্বাক্ষর রয়েছে, যেখানে ০৩৮৫১৭ নম্বর উল্লেখ আছে। আর অপর ব্যালটে ০৪৬৩২৯ নম্বর উল্লেখ আছে। এছাড়া ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের চারটি ব্যালটের বিপরীত পাশেও নির্বাচন কমিশনের সিল-স্বাক্ষর রয়েছে।

এদিকে, ব্যালট পেপার ও নির্বাচনী সিল পাওয়ার খবর পেয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন। স্থানীয়রা অভিযোগ করেন যে, ভোট গণনা শেষ হওয়ার পর ফলাফলের হিসাবে গরমিল থাকার অভিযোগ উঠেছিলো এবং সেই কারণে ১২ জানুয়ারি সন্ধ্যার পর এই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ক্ষোভও জানিয়েছিলো।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ভোটের ফল ঘোষণার পর থেকেই একাধিক কেন্দ্রের ভোটে বিজয়ী হবার পরও ওই আসনে ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলামকে পরাজিত করার উদ্দেশ্যে নানা ধরনের অপতৎপরতা ঘটোনো হয়েছিলো। 

ভোটের চারদিন পর কারসাজির অভিযোগ ওঠা সেই কেন্দ্রটি থেকেই ব্যালট পেপার ও সিল উদ্ধার হওয়ার ঘটনা সেই অভিযোগেরই সত্যতা প্রমাণ করেছে- এমনটা দাবি করে ইউএনওকে অবরুদ্ধ করে রাখে বিএনপি সমর্থকরা। 

পরে প্রায় দেড় ঘন্টা অবরুদ্ধ থাকার পর ইউএনওকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানিয়েছেন, উর্ধ্বতন কর্তৃপক্ষকে পুরো বিষয়টি জানানো হয়েছে, আর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে।

প্রসঙ্গত, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত নুরুল আমীন এক লাখ ২০ হাজার ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম পেয়েছেন এক লাখ ১৭ হাজার ৭০৩ ভোট। ভোটে কারচুপির অভিযোগ তুলে পুনরায় গণনার দাবিতে গত তিন দিন ধরে বিক্ষোভ করছেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

রাশেদ প্রধানের মন্তব্য ঘিরে উত্তেজনা, পিএস জনি আটক

রাশেদ প্রধানের মন্তব্য ঘিরে উত্তেজনা, পিএস জনি আটক

পাহাড় থেকে অপহৃত ৩ জনকে উদ্ধার করলো র‍্যাব

পাহাড় থেকে অপহৃত ৩ জনকে উদ্ধার করলো র‍্যাব

তেলপাম্পে পুলিশ সদস্যকে জরিমানা, পুলিশের বিবৃতি

তেলপাম্পে পুলিশ সদস্যকে জরিমানা, পুলিশের বিবৃতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App