×

জাতীয়

নাহিদ ইসলাম

‘হ্যা’ বিজয়ের ফলে বিএনপির নোট অব ডিসেন্ট অর্থহীন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪ পিএম

‘হ্যা’ বিজয়ের ফলে বিএনপির নোট অব ডিসেন্ট অর্থহীন

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপির নোট অব ডিসেন্টের সিদ্ধান্ত গণভোটের মাধ্যমে হয়ে গেছে।

তিনি বলেন, জুলাই সনদে তারা ‘নোট অব ডিসেন্ট’ বাদ রেখে সই করেছেন এবং গণভোটের রায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে এই শর্তে স্বাক্ষর করেছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোড়ে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়জুলাই সনদে স্বাক্ষর শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম জানান, ‘আমরা কিন্তু সই করিনি এবং পরবর্তীতে আমাদের দাবির প্রেক্ষিতে জুলাই জাতীয় সনদ আদেশ দেওয়া হয়। যে আদেশের ভিত্তিতে এবারের নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে। গণভোটে জনগণের রায় সংস্কারের পক্ষে এসেছে, ন্যায়ের পক্ষে এসেছে।’

এনসিপি আহ্বায়ক বলেন, ‘আজকের স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেল। এখন সংস্কার পরিষদে এই সনদ এবং গণভোটের আদেশ অনুযায়ী সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে।’

তিনি বলেন, ‘এনসিপি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমরা সংসদে যাচ্ছি, এই জুলাই জাতীয় সনদ এবং সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই আমাদের ম্যান্ডেট।’

তিনি আরো বলেন, ‘অন্তর্বর্তী সরকারের শেষদিনে সরকারের আমন্ত্রণে জুলাই সনদে স্বাক্ষর করতে আমরা যমুনায় এসেছি। এনসিপি আগে সনদে সই করেনি কারণ তখন সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হওয়ায় সই করার অর্থ ছিলো না।’

এ সময়  উপস্থিত ছিলেন- এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন, মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

সিলেটে ঝড়-বৃষ্টি, অন্য অঞ্চলে তাপপ্রবাহের আভাস

সিলেটে ঝড়-বৃষ্টি, অন্য অঞ্চলে তাপপ্রবাহের আভাস

ইরানের হামলায় আরেক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরানের হামলায় আরেক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App