×

জাতীয়

হাদি হত্যা মামলা

তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৩ পিএম

তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ

ছবি: সংগৃহীত

হাদি হত্যার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ ঠিক করেছেন আদালত। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ দিন ধার্য করেন।

আদালত সূত্রে জানা যায়, ‘আজ অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিলো। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা আদালতে কোনো প্রতিবেদন দাখিল করতে পারেননি। এই জন্য আদালত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন।’

এর আগে, গত মাসের ১৫ তারিখ মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের একই আদালতে ডিবির দেওয়া অভিযোগপত্রে (চার্জশিট) অসন্তোষ জানিয়ে নারাজি দাখিল করেন। আদালত জাবেরের নারাজি আবেদন মঞ্জুর করে মামলাটি পুনরায় তদন্তের আদেশ দেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App