×

জাতীয়

যে পদ্ধতিতে দায়িত্ব গ্রহণ করবে নতুন সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৯ পিএম

যে পদ্ধতিতে দায়িত্ব গ্রহণ করবে নতুন সরকার

ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশব্যাপী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয় পাওয়ায় দলটির সরকার গঠন এখন সময়ের অপেক্ষা।

সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন, এটি নিশ্চিত। তবে শপথ গ্রহণের আগে ও পরে সংবিধান অনুযায়ী কয়েকটি আনুষ্ঠানিক ও সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সংসদ সদস্যদের শপথ

নির্বাচনের ফলাফল ইতোমধ্যে গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর বিধান রয়েছে।

তৃতীয় তফসিল অনুযায়ী, সাধারণত স্পিকার বা ডেপুটি স্পিকার সংসদ সদস্যদের শপথ পড়ান। তবে স্পিকারের পদত্যাগ এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় এ বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সংবিধানের ১৪৮(২)ক অনুচ্ছেদে বলা হয়েছে, নির্ধারিত ব্যক্তি যদি গেজেট প্রকাশের পরবর্তী তিন দিনের মধ্যে শপথ পাঠ পরিচালনা করতে ব্যর্থ হন বা না করেন, তবে প্রধান নির্বাচন কমিশনার পরবর্তী তিন দিনের মধ্যে সেই শপথ পাঠ পরিচালনা করবেন। সেক্ষেত্রে সংবিধানের অধীনে তিনিই শপথ পড়ানোর জন্য নির্ধারিত ব্যক্তি হিসেবে গণ্য হবেন।

প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নিয়োগ

সংসদ সদস্যদের শপথ সম্পন্ন হওয়ার পর রাষ্ট্রপতি সেই দল বা জোটকে সরকার গঠনের আহ্বান জানাবেন, যারা এককভাবে অন্তত ১৫১টি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

আরো পড়ুন : নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছে ১ হাজার অতিথি

সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী—

(১) দেশে একজন প্রধানমন্ত্রী থাকবেন এবং প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নিয়োগ করা হবে।

(২) প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের রাষ্ট্রপতি নিয়োগ দেন।

(৩) সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হলে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করবেন।

প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই তাদের দায়িত্ব ও ক্ষমতা কার্যকর হবে। এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়ে নির্বাচিত সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে, যেসব ক্ষেত্রে কার্যভার গ্রহণের আগে শপথ নেওয়া আবশ্যক, শপথ গ্রহণের অব্যবহিত পরই সংশ্লিষ্ট ব্যক্তি দায়িত্ব গ্রহণ করেছেন বলে গণ্য হবেন।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App