×

জাতীয়

দলীয় পরিচয়ে সামনে এলেন মোনামি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ পিএম

দলীয় পরিচয়ে সামনে এলেন মোনামি

ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি বর্তমানে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে বেশ পরিচিত মুখ। ডাকসুর বিভিন্ন কর্মসূচি থেকে শুরু করে জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে তার উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। 

এই উপস্থিতির কারণে নেটিজেনদের বড় একটি অংশ তাকে জামায়াতের সমর্থক হিসেবে ধরে নিলেও, সম্প্রতি তিনি নিজেই সেই ধারণা ভুল প্রমাণ করেছেন। নিজের প্রকৃত রাজনৈতিক আদর্শ ও অবস্থান স্পষ্ট করে তিনি এখন আলোচনার নতুন মোড় ঘুরিয়ে দিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থক দাবি করেছেন ঢাবি শিক্ষক মোনামি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘প্রিয় মেয়েরা। আমি এন সি পি এর একজন দৃঢ় সমর্থক। গত ১৩ তম সংসদ নির্বাচনে আমি ১০ দলীয় জোটের সমর্থক ছিলাম। আমি জামাই, শিবির ম্যাডাম নামে পরিচিত এবং আমি ঠিক আছি... দিনে দিনে, আমি আত্মবিশ্বাসের সাথে এই নামগুলির মালিক। যদিও আমি একজন কেন্দ্রীয় ব্যক্তি, সোশ্যাল মিডিয়া ট্রেইল বলে, আমি ডানপন্থী। যদি এটি আপনাকে সাহায্য করে, তাহলে সব উপায়ে এটি বিশ্বাস করুন।

পোস্টে আরো লিখেছেন, এখন কথা বলছি, আমার রাজনৈতিক অবস্থান নিয়ে সন্তুষ্ট না হলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। আমি ইসলামোফোবিক নই এবং আমি ইসলাম নারী বিরোধী এই ধারণা রচনা করি না। বরং আমি একজন লিবারেল যিনি তাদের ব্যক্তিগত এবং ধর্মীয় পছন্দ নির্বিশেষে সকল মানুষের অধিকার প্রচার করেন। আমি তোমার লোক না হতে পারি তাই দয়া করে আমাকে পাশে রেখো। ধন্যবাদ !

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারত থেকে দেশে ফিরলো পাচার হওয়া ২০ নারী-শিশু

ভারত থেকে দেশে ফিরলো পাচার হওয়া ২০ নারী-শিশু

চাটমোহরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

চাটমোহরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

৪০ মিনিটের ঝড়ে বিপর্যস্ত সদরপুরের জনজীবন

৪০ মিনিটের ঝড়ে বিপর্যস্ত সদরপুরের জনজীবন

দলীয় সিদ্ধান্তের আগেই প্রার্থী ঘোষণা করলে সাংগঠনিক ব্যবস্থা

এমপি ফারুক দলীয় সিদ্ধান্তের আগেই প্রার্থী ঘোষণা করলে সাংগঠনিক ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App