নারায়ণগঞ্জ-১
৬৫ হাজারের বেশি ভোটে দীপুর বড় জয়
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দীপু। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪২১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী মো. আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৯০ হাজার ২৮৯ ভোট। ব্যবধান দাঁড়িয়েছে ৬৫ হাজার ১৩২ ভোট।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ব্যবধান শুধু একটি আসনের ফল নয়—এটি বৃহত্তর রাজনৈতিক বার্তার ইঙ্গিত বহন করছে।
অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের মো. ইমদাদুল্লাহ পেয়েছেন ৭,১৩৭ ভোট। গণঅধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন পেয়েছেন ২০৮ ভোট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. মনিরুজ্জামান চন্দন ২৫৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো. দুলাল পেয়েছেন ৪৫৬ ভোট।
