×

জাতীয়

বিএনপিকে চীনা দূতাবাসের শুভেচ্ছা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৫ পিএম

বিএনপিকে চীনা দূতাবাসের শুভেচ্ছা

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছিল যা চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এই নির্বাচনটি নিয়ে বাংলাদেশের মানুষের অপেক্ষা ছিল। দেশের বাইরেও বনাগলাদেশের নির্বচানটি আলোচনার বিষয় ছিল। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চীনের দূতাবাস ফেসবুক পোস্টে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু ও সফল সম্পন্ন হওয়ার জন্য দেশবাসী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছে। 

চীনা দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণ এবং নির্বাচনে নেতৃত্ব দেয়ার জন্য বিএনপিকে অভিনন্দন। আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। 

আরো পড়ুন: ঢাকা-১২ আসনে তিন সাইফুলের লড়াইয়ে বিজয়ী হলেন যিনি

আরো পড়ুন: ঢাকা-৪ আসনে বিজয়ী দাঁড়িপাল্লার জয়নুল আবেদীন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে মোট ২৯৯ আসনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছিল। ভোটার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নির্বাচনে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরাও ছিল। নির্বাচনের সময় জনসাধারণ শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই নির্বাচন ছিল দেশজুড়ে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে আয়োজন করা। বিভিন্ন আসনে ভোটার উপস্থিতি এবং ভোটের প্রক্রিয়া আন্তর্জাতিক ও স্থানীয় পর্যবেক্ষকরা নজরদারি করেছেন। নির্বাচনের দিন সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App