×

জাতীয়

তারেক রহমানের বিবৃতি

বিজয় মিছিল নয়, দোয়া ও মোনাজাতের নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৩ এএম

বিজয় মিছিল নয়, দোয়া ও মোনাজাতের নির্দেশ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধ্বস জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ঐতিহাসিক বিজয়ের দ্বারপ্রান্তে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর দোয়া ও মোনাজাত করার নির্দেশ দিয়েছেন তিনি। মানা করেছেন বিজয় মিছিল করতেও।

সংখ্যাগরিষ্ঠ আসনে বিএনপির বিজয় নিশ্চিত হওয়ার পর, গভীর রাতে এক বিবৃতিতে এ নির্দেশনা দেন তারেক রহমান। 

বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী সই করা বিবৃতিতে বলা হয়, আগামী ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) জুমার নামাজের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে বলা হয়েছে। একইসঙ্গে কোথাও কোনও বিজয় মিছিল, সভা বা সমাবেশ না করার নির্দেশনাও দিয়েছেন বিএনপি চেয়ারম্যান।

দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল পর্যায়ের নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ অবস্থান বজায় রাখার আহ্বান জানানো হয় ওই বিবৃতিতে।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App