ঝিনাইদহে ৩ আসনে জামায়াত জয়ী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ এএম
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে ফলাফলের ভিক্তিতে ঝিনাইদহের চারটি আসনে মধ্যে তিনটিতে বিজয়ী হয়েছে জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানান সহকারী রিটার্নিং কর্মকর্তারা।
জানা যায়, ‘ঝিনাইদহ-১ আসনে সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান এক লাখ ৭৮ হাজার ৫৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।
ঝিনাইদহ-২ আসনে বেসরকারি ফলাফলে জামায়াতের প্রার্থী আলী আজম মো. আবু বকর ১,৩১,৮৬৫ ভোট পেয়েছেন। তার
সর্বশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা গেছে, ঝিনাইদহের চারটি আসনের মধ্যে জামায়াত দুইটিতে জয়লাভ করেছে এবং একটি আসনে এগিয়ে রয়েছে। অপরদিকে একটি আসনে জয় পেয়েছে বিএনপি।
জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল জানান, ‘নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ফলাফল বেসরকারি হিসেবেই ধরে নিতে হবে। একই কথা জানান ঝিনাইদহ জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তানভির ইসলাম সাগর।’
