×

জাতীয়

চট্টগ্রাম-১৫

বেসরকারিভাবে নির্বাচিত আলোচিত শাহজাহান চৌধুরী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪০ এএম

বেসরকারিভাবে নির্বাচিত আলোচিত শাহজাহান চৌধুরী

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের আলোচিত প্রার্থী শাহজাহান চৌধুরী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি পান ১ লাখ ৮১ হাজার ৬১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমীন পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৩৮৯ ভোট।

গত বছরের ১৩ নভেম্বর বিতর্কিত এক মন্তব্য করে তীব্র সমালোচনার জন্ম দিয়েছিলেন শাহজাহান চৌধুরী। সেদিন সাতকানিয়া উপজেলার তুলাতলী এলাকায় এক জনসভায় তিনি বলেছিলেন, ‘খবরদার, খবরদার, আমি শাহজাহান চৌধুরী। আমাকে যারা চিনে না, তারা এখনো মাটির নিচে বসবাস করে...। আমার জন্য আল্লাহ আছে। আল্লাহর মেহেরবানি, সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাকে এ রকম মর্যাদা দিয়েছেন। আপনারা দোয়া করবেন।’

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App