×

জাতীয়

ভোট দিয়ে সুস্থভাবে বাড়ি ফেরা হলো না ইউপি সদস্যের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০২ পিএম

ভোট দিয়ে সুস্থভাবে বাড়ি ফেরা হলো না ইউপি সদস্যের

ছবি: সংগৃহীত

বরিশালের বরগুনায় ভোট দিয়ে বাড়ি ফেরার পথে ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় তালতলী উপজেলার পাজরাভাঙ্গা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইউপি সদস্য, উপজেলার বড়বগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলী আহম্মদ ফরাজী।

জানা যায়, আজ তালতলী উপজেলার  ১৮০ নং কাজির খাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময়  স্থানীয় কয়েকজন মিলে দেশীয় অস্ত্র দিয়ে তার  হামলা চালিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পুলিশ জানিয়েছে, ‘পূর্ব শত্রুতার জের ধরে ঘটেছে এ ঘটনা।’

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দু’পক্ষের পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এর আগেও তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এছাড়াও দু’পক্ষের বিরুদ্ধেই মামলা আছে। এ ঘটনায় ভোট সংশ্লিষ্ট বা রাজনৈতিক কোনো বিষয় নেই।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App