×

জাতীয়

শ্রম আইন সংশোধনের সরকারি উদ্যোগের তীব্র প্রতিবাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৪ পিএম

শ্রম আইন সংশোধনের সরকারি উদ্যোগের তীব্র প্রতিবাদ

ছবি : ভোরের কাগজ

শেভরন বাংলাদেশ এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিইউ) এবং টালো বাংলাদেশ এমপ্লয়িজ ইউনিয়ন (টিবিইউ) সরকারের শ্রম আইন এবং শ্রম বিধি সংশোধনের পদক্ষেপকে শ্রমিকদের বৈধ অধিকার খর্ব করার চেষ্টা হিসেবে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে সিবিইউ ও টিবিইউ নেতারা দাবি করেন, সরকার স্বার্থান্বেষী মহলকে সুবিধা দিতে শ্রমিকদের ৫ শতাংশ ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) থেকে বঞ্চিত করার চেষ্টা করছে।

সিবিইউর সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর-ই-আলম সিদ্দিক বলেন, শ্রমিক নেতাদের মতামত উপেক্ষা করে সরকার তাড়াহুড়ো করে শ্রম আইন ও বিধিমালা সংশোধনের চেষ্টা করছে। এটি কোনো সাধারণ প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং শ্রমিকদের অধিকার হরণ এবং বিদেশি কোম্পানিগুলোকে অন্যায় সুবিধা দেওয়ার উদ্দেশ্যে নেওয়া এক গভীর ষড়যন্ত্র।

তিনি বলেন, জাতীয় স্বার্থ, ন্যায়বিচার ও আইনি বাধ্যবাধকতার আলোকে এই ধরনের পদক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় আমরা সরকারের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলব।

আরো পড়ুন : নির্বাচনের পরপরই দেশ ছাড়তে পারেন আইজিপি

শ্রমিক নেতারা বলেন, বাংলাদেশে আইন অনুসারে যোগ্য প্রতিষ্ঠানগুলোর বার্ষিক নিট মুনাফার ৫ শতাংশ শ্রমিকদের কল্যাণ তহবিলে (ডব্লিউপিপিএফ) বরাদ্দ করা বাধ্যতামূলক। বহু দেশি-বিদেশি কোম্পানি এবং জাতীয় পর্যায়ের গ্যাস অনুসন্ধান, উৎপাদন ও বিতরণ সংস্থাগুলো বহু বছর ধরে এই আইন মেনে চলে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিবিইউর সভাপতি মোস্তফা সোহেল ইকবাল, টিবিইউ’র সাধারণ সম্পাদক মো. হারুন আল রশিদ, জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শদাতা পরিষদের (টিসিসি) শ্রম প্রতিনিধি রুহুল আমিন, নাজমা আখতার, বাবুল আখতার, খোরশেদ আলম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শ্রীলঙ্কা ক্রিকেটে বড় রদবদল, নেতৃত্বে সাঙ্গাকারা ও বিক্রমারত্নে

শ্রীলঙ্কা ক্রিকেটে বড় রদবদল, নেতৃত্বে সাঙ্গাকারা ও বিক্রমারত্নে

জামায়াতের আদর্শিক অবস্থান স্পষ্ট করতে বললেন তথ্যমন্ত্রী

জামায়াতের আদর্শিক অবস্থান স্পষ্ট করতে বললেন তথ্যমন্ত্রী

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

জ্যোতির রেকর্ডের দিনে সিরিজ হারলো বাংলাদেশ

জ্যোতির রেকর্ডের দিনে সিরিজ হারলো বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App