×

জাতীয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৬:৩৬ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল আর নেই

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ বাবুল কাজী (৫৯) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি তিনি।

বাবুল কাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, ওয়াশরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ বাবুল কাজী চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে লাইফ সাপোর্টে মারা গেছেন। তার শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে শনিবার ভোর ৫টার দিকে বনানীর বাসায় ওয়াশরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ হন বাবুল কাজী। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। তার চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাহাড়ের নিচে মিললো মা ও মেয়ের লাশ

পাহাড়ের নিচে মিললো মা ও মেয়ের লাশ

খুলনায় সার্কিট হাউজ মাঠে ঈদের প্রধান জামাত: প্রস্তুতি সম্পন্ন

খুলনায় সার্কিট হাউজ মাঠে ঈদের প্রধান জামাত: প্রস্তুতি সম্পন্ন

ঈদে কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: পার্বত্য মন্ত্রী

ঈদে কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: পার্বত্য মন্ত্রী

নিজ শহরেই শেষ বিদায় শামস সুমনের

নিজ শহরেই শেষ বিদায় শামস সুমনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App