×

জাতীয়

ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীর পতনে নেতৃত্ব দিয়েছে তরুণরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৯:৫০ পিএম

ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীর পতনে নেতৃত্ব দিয়েছে তরুণরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিরাজদিখানের ইছাপুরায় বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: ভোরের কাগজ

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেড় দশক ধরে দেশের সম্পদ লুন্ঠন করা ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীর পতনে নেতৃত্ব দিয়েছে তরুণরা। তিনি বলেন, তাদের ডাকে সাড়া দিয়ে পুরো জাতি ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীকে বিতাড়নে যোগ দেয় এবং নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে।

রবিবার (১২ জানুয়ারি) জেলার সিরাজদিখান উপজেলায় ইছাপুরায় বিক্রমপুর কুঞ্জবিহারী (কেবি) সরকারি কলেজ মাঠে তারুণ্যের উৎসব ২০২৫’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নতুন প্রজন্ম সমাজের চালিকা শক্তি। আধুনিক জ্ঞান, উদ্ভাবনী প্রযুক্তি ও সামাজিক পরিবর্তন তারুণ্যের হাত ধরেই এসেছে এবং আসবে। তাদের মেধা শক্তি কাজে লাগিয়ে, প্রযুক্তিকে বরণ করার মাধ্যমে এ দেশ বিশ্ব মঞ্চে দ্রুত এগিয়ে যাবে।

আরো পড়ুন: আইএমএফের চাপে নয়, ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়াতে কর বৃদ্ধি: প্রেস উইং

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কেউ অবনতি ঘটালে, কোনো অবস্থায় কোনো সন্ত্রাসীকে ছাড় দেয়া হবে না সে যত বড়, যে দলেরই হউক না কেন, যত প্রভাবশালীই হউক না কেন। তিনি প্রশাসনকে আইনশৃঙ্খলা নিযন্ত্রণে রাখতে কঠোর হওয়ার নির্দেশ দেন। 

রাজনীতিবিদদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা রাজনীতি করেন, কিন্তু আইনশৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় দেয়া হবে না।

এর আগে উপদেষ্টা ঢাকা ব্যাংকের উদ্যোগে ৬০ কৃষকের মধ্যে কৃষিজ যন্ত্রপাতি পাওয়ার টিলার এবং শ্যালো মেশিন হস্তান্তর করেন। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App