×

জাতীয়

‘হাসিনার ওপর রাগ হয় না আপনার’ আসিফ নজরুলের প্রশ্নে যা বললেন খালেদা জিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৪:২৬ পিএম

‘হাসিনার ওপর রাগ হয় না আপনার’ আসিফ নজরুলের প্রশ্নে যা বললেন খালেদা জিয়া

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, ১৫ বছর ধরে শেখ হাসিনার নির্মম নির্যাতন ও মিথ্যাচারের শিকার হয়েও বেগম খালেদা জিয়া তার (হাসিনা) সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করেননি। সোমবার (৬ জানুয়ারি) এক ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানান তিনি।

স্ট্যাটাসে আসিফ নজরুল লিখেছেন, ‘চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল। সে রকম একটা সময়ে আমি উনার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাই। এ সময় আমি উনার স্বাস্থ্যের কথা, হাসিনা শাসনামলের দুঃসহ সময়ের কথা জানতে চাই। লক্ষ্য করি, তিনি একবারের জন্যও শেখ হাসিনার নাম নিচ্ছেন না। অবশেষে আমি সরাসরি জানতে চাই, এত সাফার করলেন আপনি, শেখ হাসিনার উপর রাগ লাগে না আপনার?’

তিনি আরো লেখেন, ‘আমার প্রশ্ন শুনে কিছুক্ষণ নীরব থাকেন বেগম জিয়া। তারপর ম্লানকণ্ঠে বলেন, রাগ করে কী করবো বলেন! আল্লাহর কাছে বলি।’

বেগম জিয়ার কথা শুনে অবাক হয়েছেন জানিয়ে আইন উপদেষ্টা লেখেন, ‘পনেরোটা বছর শেখ হাসিনা কি জঘন্য ও অশ্লীল মিথ্যাচার আর নির্মম নির্যাতন করেছেন বেগম জিয়ার প্রতি (এবং একইসঙ্গে উনার দলের হাজার হাজার নেতাকর্মীকে)! অথচ একটা খারাপ শব্দও তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে।’

এ সময় বেগম জিয়া গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন বলেও জানিয়েছেন তিনি।

ওই স্ট্যাটাসে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আসিফ নজরুল লিখেছেন, ‘মঙ্গলবার (৭ জানুয়ারি) বেগম জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাবেন। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরে আসেন। আবার যেন ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মাণে।’

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App