×

জাতীয়

ভোটার তালিকায় যুবকদের যুক্ত করতে কিছু পরিবর্তন আনতে হবে: সিইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০১:২৪ পিএম

ভোটার তালিকায় যুবকদের যুক্ত করতে কিছু পরিবর্তন আনতে হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ছবি : সংগৃহীত

ভোটার তালিকায় যুবকদের যুক্ত করতে কিছু পরিবর্তন আনতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। রবিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সিইসি বলেন, সংস্কার কমিশন আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছে। কারণ তারা সংস্কার কমিশনের প্রতিবেদন শিগগির সরকারে কাছে দিয়ে দেবেন। আমাদের কোনো সুপারিশ বা বক্তব্য আছে কি না, তা জানতে চেয়েছেন তারা। আমরা বিভিন্ন বিষয়ে যেটা ফিল করছি সেগুলো জানিয়েছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ডেলিমেটেশন সংক্রান্ত কিছু আছে এবং ভোটার তালিকা সংক্রান্ত কিছু আছে। এছাড়া যেগুলো নির্বাচনের জন্য গুরুত্ব সেগুলোর বিষয়ে আমাদের কিছু সুপারিশ থাকবে। তারা সুপারিশ করুক আর না করুক আমাদের তা অ্যাড্রেস করতে হবে। তা না হলে আমরা ডেলিমেটেশনকে অ্যাড্রেস করতে পারছি না। ভোটার তালিকায় যেহেতু যুবকদের আনতে চাই; সেহেতু এখানেও কিছু পরিবর্তন আনতে হবে। আমরা তাদের বিষয়গুলো জানতে চাইছি। আমাদের কি প্রয়োজন সেগুলো বলেছি।

আরো পড়ুন : আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই : সিইসি

সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এ সময় বলেন, সংস্কার প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে দেয়ার চেষ্টা করবো, তা না হলে জানুয়ারির ৩ তারিখের মধ্যে দিয়ে দেব।

তিনি বলেন, সংস্কার কমিশনের প্রধান হিসেবে তাদের কাছে জানতে চেয়েছি, তাদের কোনো প্রস্তাব আছে কি না। কমিশন তো স্টেক হোল্ডার তাদের কাছে জানতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে তাদের কোনো সুপারিশ আছে কি-না।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App