×

জাতীয়

বাংলাদেশের ৭৯ জেলেসহ ২ জাহাজ ধরে নিয়ে গেলো ভারতীয় কোস্টগার্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭ এএম

বাংলাদেশের ৭৯ জেলেসহ ২ জাহাজ ধরে নিয়ে গেলো ভারতীয় কোস্টগার্ড

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ৭৯ জেলে-নাবিকসহ ২টি মাছ ধরার জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। জাহাজ দুইটি হলো এফভি মেঘনা-৫ এবং এফভি লায়লা-২। সামুদ্রিক মৎস্য দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। 

কর্মকর্তারা জানান, জাহাজ দুটির মালিকপক্ষ চিঠি দিয়ে তাদেরকে ঘটনাটি অবহিত করেছেন। চিঠিতে জানানো হয়, সোমবার (৯ ডিসেম্বর) খুলনা অঞ্চলে সাগরে মাছ ধরার সময় বাংলাদেশের জলসীমা থেকে ৩৭ নাবিকসহ এফভি মেঘনা-৫ এবং ৪২ জনসহ এফভি লায়লা-২ ধরে নিয়ে যায় ভারতের কোস্টগার্ড। তবে কি কারণে ট্রলারগুলো নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি। 

নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মাকসুদ আলম জানান, তিনি বিষয়টি জেনেছেন। খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App