×

জাতীয়

সোমবার ঢাকায় আসবেন ভারতের পররাষ্ট্র সচিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:০১ পিএম

সোমবার ঢাকায় আসবেন ভারতের পররাষ্ট্র সচিব

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) জন্য আগামীকাল (সোমবার ৯ ডিসেম্বর) ঢাকায় আসছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম ভারতের কোনো কূটনৈতিক বাংলাদেশে আসছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভারতের পররাষ্ট্র সচিব এফওসিতে অংশ নিতে আগামী ৯ ডিসেম্বর ঢাকা যাচ্ছেন। ঢাকায় অবস্থানকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। দুপুরে বিক্রম মিশ্রি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

এফওসি সম্পর্কে জানতে চাইলে মুখপাত্র জয়সওয়াল বলেন, ‘ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা করবেন।’

আরো পড়ুন: বাংলাদেশের আরো কাছে পাকিস্তান, দূরে ভারত: মূল কারণ কী?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App