×

জাতীয়

তরুণদের উদ্দেশে ড. ইউনূস

স্বপ্নের মধ্যে এক অসীম শক্তি রয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১১:৫৯ পিএম

স্বপ্নের মধ্যে এক অসীম শক্তি রয়েছে

ছবি: সংগৃহীত

স্বপ্নের মধ্যে এক অসীম শক্তি রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুব সমাজকে জীবনের লক্ষ্য অর্জনে স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে আয়োজিত এক যুব সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

তরুণদের উদ্দেশে ড. ইউনূস বলেন, তোমাদের স্বপ্ন দেখতে হবে... স্বপ্নই জীবনের সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি। যদি তোমরা স্বপ্ন দেখো, তবে তোমাদের জীবনে একটি বড় পরিবর্তন আসবে। কিন্তু যদি স্বপ্ন না দেখো, আমি গ্যারান্টি দিতে পারি যে তা কখনোই হবে না।

তরুণ প্রজন্মকে তাদের কাঙ্ক্ষিত পৃথিবী গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। নিজের দীর্ঘ অভিজ্ঞতা থেকে লক্ষ্য অর্জনের দৃষ্টান্ত তুলে ধরে প্রধান উপদেষ্টা যুবকদের বৈশ্বিক সংকট মোকাবিলায় নিজেকে উৎসর্গ করতে এবং বিশ্বের ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রাণিত করেন।

এছাড়া অধ্যাপক ইউনুস বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের ফাঁকে বাংলাদেশ প্যাভিলিয়নে উপস্থিত বাংলাদেশি সাংবাদিকদের কিছু প্রশ্নেরও উত্তর দেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App