×

জাতীয়

সাবেক এমপি ইয়াহিয়া গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৮:২০ এএম

সাবেক এমপি ইয়াহিয়া গ্রেপ্তার

সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী। ছবি: সংগৃহীত

সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ইয়াহিয়া চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, র‍্যাব-১ ও র‍্যাব-৯ এর যৌথ অভিযানে রাজধানীর উত্তরা থেকে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন: সাবেক এমপি শম্ভু গ্রেপ্তার

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে ইয়াহিয়া চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়।

ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App