×

জাতীয়

আশুগঞ্জ বন্দরের কার্গো টার্মিনালের কারণে নৌপথে বাণিজ্য বাড়বে: নৌ উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৬:২০ পিএম

আশুগঞ্জ বন্দরের কার্গো টার্মিনালের কারণে নৌপথে বাণিজ্য বাড়বে: নৌ উপদেষ্টা

ছবি: সংগৃহীত

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম. সাখাওয়াত হোসেন বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে কার্গো টার্মিনাল নির্মাণ শেষ হলে বন্দরের সক্ষমতা আরো বাড়বে। সেই সঙ্গে বাড়বে নৌপথে বাণিজ্য। সোমবার (১১ নভেম্বর) দুপুরে আশুগঞ্জ নৌবন্দরে কার্গো টার্মিনাল নির্মাণের অগ্রগতি পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, কার্গো টার্মিনাল নির্মাণের জন্য আশুগঞ্জ নৌবন্দরকে হাব হিসেবে নির্বাচন করা হয়েছে। আগে এটি পরিপূর্ণ বন্দর ছিলো না। টার্মিনালটি নির্মিত হলে নৌপথে বাণিজ্যের আরো প্রসার ঘটবে। বন্দরের সক্ষমতা আরো বাড়বে। এখানে সাইলোসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রকল্প প্রতিষ্ঠান আছে। নৌবাণিজ্যের উন্নতির ফলে এটি বাংলাদেশের একটি হাব হবে।

আরো পড়ুন: জবি শিক্ষার্থীদের সব দাবি পূরণের প্রতিশ্রুতি উপদেষ্টা নাহিদের

তিনি আরো বলেন, অনেকদিন থেকেই আশুগঞ্জে কার্গো টার্মিনাল করার প্রয়োজনীয়তা অনুভব করা হচ্ছিলো। আরেকটি বিষয় হলো- বিশ্বব্যাংক যখন অর্থায়ন করে, তখন তারা না দেখে করে না। তারা যদি মনে করে এটা লাভজনক, তখনই তারা অর্থায়ন করে। বিআইডব্লিউটিএ বিশ্ব ব্যাংকের অর্থায়নে নৌবন্দরে নতুন কার্গো টার্মিনাল নির্মাণ করছে। নতুন এ টার্মিনালে তিনটি জেটি ও স্টোরেজ শেডসহ বিভিন্ন অবকাঠামো রয়েছে। আগামী বছর প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

উপদেষ্টার সঙ্গে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, আশুগঞ্জ কার্গো টার্মিনাল প্রকল্পের পরিচালক আইয়ূব আলী, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জাবেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জেসমিন সুলতানা, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামল চন্দ্র বসাকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App