×

জাতীয়

আজ দেশে ফিরবেন সেনাপ্রধান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০১:৩৪ পিএম

আজ দেশে ফিরবেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

সফর শেষে আজ (শুক্রবার ২৫ অক্টোবর) দেশে ফিরবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গত ১৫ অক্টোবর সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সেনাপ্রধান।

সেনাপ্রধানের সফর বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছিল, সফরকালে সেনাপ্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের বিবেচনায় জাতিসংঘ সদরদপ্তর, যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

সেনাপ্রধানের সফর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গতকাল স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্র থেকে কানাডায় পৌঁছান ওয়াকার-উজ-জামান। দেশটির রাজধানী অটোয়ায় সেনাপ্রধানকে উষ্ণ অভ্যর্থনা জানান কানাডার প্রিভি কাউন্সিল অফিসের পরিচালক এবং বাংলাদেশে কানাডার মনোনীত হাইকমিশনার অজিত সিং।

আরো পড়ুন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরো ৫ প্রসিকিউটর নিয়োগ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App