×

জাতীয়

শরণার্থী ক্যাম্পে ছুরি মেরে রোহিঙ্গাকে হত্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০১৮, ০১:১৪ পিএম

শরণার্থী ক্যাম্পে ছুরি মেরে রোহিঙ্গাকে হত্যা

প্রতিকী ছবি।

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্পে এবার ছুরি মেরে এক রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ক্যাম্পের বি-১০ নম্বর ব্লকের মসজিদের পাশে থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম ইউসুপ আলী (৫৫)। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে বালুখালী ক্যাম্পে গিয়ে শরীরে ছুরিবিদ্ধ অবস্থায় ইউসুপ আলীর লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, শত্রুতার জেরে রোহিঙ্গারাই ছুরিকাঘাত করে ইউসুপকে হত্যা করে থাকতে পারে। ওসি আরো জানান, তদন্ত করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমার ঘোনা শরণার্থী ক্যাম্পে এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা করা হয়। এ ছাড়া এদিন বালুখালী রোহিঙ্গা শিবিরে কয়েকজন রোহিঙ্গা হামলা চালায়। তবে তার আগেই অন্য রোহিঙ্গারা তা প্রতিরোধ করেন। এ সময় একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়। এর আগে ১৩ জানুয়ারি উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গার ছুরিকাঘাতে মমতাজ আহমদ (৩৫) নামের আরেক রোহিঙ্গা যুবক নিহত হন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, মিয়ানমারের রাখাইনে দুই বছর আগে আরিফ উল্লাহর ভাইকে হত্যা করে বাংলাদেশে পালিয়ে আসেন মমতাজ। এরপর বাংলাদেশে এসে মমতাজকে খুঁজতে থাকেন আরিফ উল্লাহ। একপর্যায়ে আজ দুপুরে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে পেয়ে মমতাজকে ছুরিকাঘাত করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App