×

জাতীয়

এবার রিসেট বাটনের ব্যাখ্যা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৭:২৫ পিএম

এবার রিসেট বাটনের ব্যাখ্যা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও প্রেস সচিব শফিকুল আলম।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস বলেছিলেন, তরুণরা ‘রিসেট বাটন’ চেপেছে। এরপর থেকে সোস্যাল মিডিয়ায় বহুল চর্চিত বিষয় হয়ে ওঠেছে ‘রিসেট বাটন’। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও নানা কথাবার্তা চলছে। এবার রিসেট বাটনের ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, রিসেট বাটন চাপার বিষয়ে প্রধান উপদেষ্টা উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস বোঝাতে চেয়েছেন, দুর্নীতির রাজনীতি থেকে নতুন করে শুরু করা। যে দুর্নীতির রাজনীতি বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে এবং কোটি কোটি মানুষের ভোটাধিকার ও নাগরিক স্বাধীনতা হরণ করেছে।

‘রিসেট বাটন’ চাপা বলতে ড. ইউনুস বাংলাদেশের গর্বিত ইতিহাস মুছে ফেলতে চাননি বলে উল্লেখ করেন শফিকুল আলম। তিনি বলেন, আপনি যখন রিসেট বাটনটি চাপেন, আপনি সফ্টওয়্যারটিকে কেবল পুনরায় সেট করেন। এটি হার্ডওয়্যারের পরিবর্তন করে না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের হার্ডওয়্যার তৈরি করেছিল। ভয়েস অব আমেরিকাকে দেয়া ড. ইউনুসের সাম্প্রতিক সাক্ষাৎকার কিছু লোক ভুল ব্যাখ্যা করছে।

আরো পড়ুন: যেসব সুযোগ-সুবিধা পাবেন ৬ সংস্কার কমিশনের প্রধান

শফিকুল আলম বলেন, প্রফেসর ড. ইউনুস ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় এলে হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্ট ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান ছিল আমাদের দ্বিতীয় স্বাধীনতা।

ড. ইউনুস মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরপরই তিনি বাংলাদেশ নাগরিক কমিটি গঠন করেন এবং বাংলাদেশকে স্বীকৃতি দিতে মার্কিন সরকারকে রাজি করানোর জন্য যুক্তরাষ্ট্রব্যাপী প্রচারণা শুরু করেন। প্রেস সচিব বলেন, পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশে সংঘটিত গণহত্যা সম্পর্কে বিশ্বকে অবহিত করার জন্য ড. ইউনুস বাংলাদেশ নিউজলেটার প্রকাশ করেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App