×

জাতীয়

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন চালুর প্রসঙ্গে যা জানা গেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৭ পিএম

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন চালুর প্রসঙ্গে যা জানা গেল

ছবি: সংগৃহীত

শীঘ্রই চালু হচ্ছে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন। ইতিমধ্যেই কারিগরি সব দিক ক্ষতিয়ে দেখে প্রকৌশলীরা কর্তৃপক্ষকে গ্রীণ সিগ্যানাল দিয়েছে। তবে মিরপুর-১০ নম্বর ষ্টেশনটি চালু হতে আরো দেরি হবে। 

এই ষ্টেশনের মেরামত কাজ চলছে। এদিকে শুক্রবারেও মেট্রোরেল চলাচলের সিদ্ধান্ত প্রায় চুড়ান্ত।  শুক্রবারে বেলা তিনটা থেকে রাত পর্যন্ত চলাচলের ঘোষণাও দেয়া হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। 

অন্তর্বতীকালীন সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবীর খান দায়িত্ব নেয়ার পর দ্রুত মেট্রোরেল চালুর পরিকল্পনা নেন। এরপরই মেট্রোরেল চালু হয়। তিনি শুক্রবারও মেট্রোরেল চালু রাখার নির্দেশনা দেন। 

বিগত সরকারের আমলে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মেট্রোরেল চলাচল বন্ধ ছিলো। নির্দেশনার পর ডিএমটিসিএল কর্তৃপক্ষ শুক্রবার বেলা তিনটা থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলাচলের বিষয়ে পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে।

ডিএমটিসিএল এর নতুন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানিয়েছেন, আমরা কাজীপাড়া স্টেশনটি চালু করা এবং শুক্রবারে মেট্রোরেল চলানোর ওপর জোর দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। আগামী বুধবার এই বিষয়ে নতুন ঘোষণা আসতে পারে। কাজীপাড়া ষ্টেশনের ক্ষতি কম হয়েছে। গত সপ্তাহ থেকে স্টেশন মেরামতের কাজ শুরু হয়। এখন একদমই শেষ পর্যায়ে রয়েছে। 

দেশীয় ও জাপানি প্রকৌশলীরা ইতিমধ্যেই সব দিক পরীক্ষা-নিরিক্ষা শেষ করে গ্রীণ সিগন্যাল দিয়েছে। স্থানীয়ভাবে পাওয়া যন্ত্রপাতি, সরঞ্জাম ও উপকরণ দিয়ে কাজীপাড়া ষ্টেশনের মেরামত করা হচ্ছে। সাশ্রয়ী এবং নিরাপদ রক্ষণাবেক্ষণের চেষ্টা চলছে।

আবদুর রউফ আরো জানান, তবে মিরপুর-১০ নম্বর স্টেশনটি চালু করতে আরো কিছুদিন সময় লাগবে। এই স্টেশনের ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ চলছে। ক্ষয়ক্ষতি যাচাইয়ের পর খরচের হিসাব করা হবে। 

সংশ্লিষ্টরা জানায়, গত ১৮ জুলাই ১০ নম্বর গোলচত্তরের পুলিশ বক্সে ছাত্রজনতা অগ্নিসংযোগ করে। ওই দিন বিকেল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাংচুর করা হয়। 

২০ জুলাই ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমটিসিএলের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক দুটি ষ্টেশন পরিদর্শন শেষে বলেছিলেন, স্টেশন দুটি মেরামতে প্রায় এক বছর সময় লাগতে পারে। ডিএমটিসিএল এর একটি সূত্র জানায়, দুটি স্টেশন মেরামতে কমবেশি ৫০ কোটি টাকা লাগতে পারে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App