×

জাতীয়

পরিদর্শনে ২ উপদেষ্টা

আড়িয়াল বিলে ড্রেজার প্রবেশ বন্ধের নির্দেশনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আড়িয়াল বিলে ড্রেজার  প্রবেশ বন্ধের নির্দেশনা

অন্তর্বর্তীকালীন সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

শ্রীনগরে আড়িয়াল বিল পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

গতকাল সোমবার দুপুরে আড়িয়ল বিলে ময়ূরপঙ্খী পালের নাওয়ে উঠে বিল পরিদর্শন করেন তারা। এরপর মুন্সীগঞ্জ লৌহজং উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ মিলনায়তনে আড়িয়াল বিল সম্পর্কিত উপস্থাপনা ও ব্রিফিং করেন তারা। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জেলা প্রশাসককে বলেন, ড্রেজার যেন আড়িয়াল বিলে আর না আসে, আপনি সেই ব্যবস্থা নেবেন এবং নিয়মিত তদারকি করবেন। জেলা প্রশাসককে ২০ দিন পর পর এ বিষয়ে রিপোর্ট জমা দেয়ারও নির্দেশনা দেন তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ড্রেজার দিয়ে আড়িয়াল বিলে কারা মাটি ভরাট করছে, এ বিষয় পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন জানে না, এটা হতে পারে না। এ সময় তিনি বলেন, পলি পড়ে পদ্মার প্রবাহ কমে গিয়ে এই অঞ্চলের খালগুলো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু যখন খাল খননের কথা বলব, তখনই আপনারা হাজার কোটি টাকার প্রকল্প দেবেন। হাজার কোটি টাকা এই মুহূর্তে আমাদের হাতে নেই। আমরা দিতে পারছি না। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে খাল খননের উদ্যোগ নেয়ার পরামর্শ দেন তিনি। ব্রিফিংয়ে প্রশাসনের অনুমোদনবিহীন ও পরিবেশ ছাড়পত্রবিহীন ইটভাটাগুলো ভেঙে দেয়ার নির্দেশ দেন উপদেষ্টা।

আরো পড়ুন: সদরঘাটে ফুটপাত দখল নিয়ে দুই হকার গ্রুপের সংঘর্ষে আহত ২০, আটক ৫

উপদেষ্টা আদিলুর রহমান খান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আমিরুল হক ভূইয়া, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক আবু জাফর রিপন ও পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার উপস্থিত ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লিতে গঙ্গা চুক্তি ও সীমান্ত হত্যা নিয়ে আলোচনাই হয়নি

দিল্লিতে গঙ্গা চুক্তি ও সীমান্ত হত্যা নিয়ে আলোচনাই হয়নি

লেবাননে হামলা ও শান্তিরক্ষী হত্যার নিন্দা জানিয়েছে ৮০টি রাষ্ট্র

লেবাননে হামলা ও শান্তিরক্ষী হত্যার নিন্দা জানিয়েছে ৮০টি রাষ্ট্র

হরমুজে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি ও চীনা মুদ্রা নিচ্ছে ইরান

হরমুজে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি ও চীনা মুদ্রা নিচ্ছে ইরান

লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনাতে রাশিয়ার দাবি

লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনাতে রাশিয়ার দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App