×

জাতীয়

কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ টাকা জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৪:৩৪ পিএম

কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

রাজধানীর গ্রিন রোডে অবস্থিত কমফোর্ট নার্সিং হোম ও ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

শনিবার (৩১ আগস্ট) এই অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করা হয় অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. আব্দুল জব্বার মন্ডল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. আব্দুস সালামের অংশগ্রহণে।

এসময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট, ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ করা, ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি মূল্যে সেবা বিক্রয়, সেবার মূল্য তালিকা হালনাগাদ না থাকা, টেকনিশিয়ান পরিচয়ে পিয়নের মাধ্যমে রিএজেন্ট সলিউশন তৈরি, প্যাথোলজিস্ট হয়েও কনসালটেন্ট পরিচয়ে রিপোর্ট তৈরির মতো ঘটনা দেখা যায়।

আরো পড়ুন: দুর্নীতি রোধে ব্যর্থতার পরিচয় দিয়েছে দুদক

এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৯, ৪০, ৪৫, ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা আর্থিক জরিমানা আরোপ ও  আদায় করা হয়।

জনস্বার্থে এ ধরনের কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানায় সংস্থাটি ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App