×

জাতীয়

টিসিবির পণ্য বিক্রেতা হত্যা

শেখ হাসিনা-কাদেরসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০২:৩৮ পিএম

শেখ হাসিনা-কাদেরসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়া বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের গুলিতে টিসিবির পণ্য বিক্রেতা মো. ইউসুফ সানোয়ার নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

রবিবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে নিহতের শ্যালক মামুনুর রশীদ মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে যাত্রাবাড়ী থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল  হক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, কুমিল্লার লাকসাম উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাব্বত আলী।

আরো পড়ুন: শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২০ জুলাই দুর্ঘটনায় ইউসুফ সানোয়ারের ছোট ভাইয়ের হাত কেটে যায়। তিনি তাকে নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শেষে সাড়ে ১১ টার দিকে শনিরআখড়া বাসস্ট্যান্ডে আসেন। সেখানে আগে থেকে ওঁত পেতে থাকা কুমিল্লা জেলা আওয়ামী লীগের কর্মী ও লাকসাম থানার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যরা তাকে ধাওয়া করে।  বিএনপির সদস্য মর্মে পুলিশকে জানায় এবং গুলি করতে বলে। পুলিশ ও আওয়ামী লীগ এলোপাতাড়ি গুলি চালালে গুলিবিদ্ধ হন ইউসুফ। পরে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App