×

জাতীয়

বাংলাদেশের বানভাসি মানুষের জন্য পবিত্র কাবার ইমামের দোয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৪:১২ পিএম

বাংলাদেশের বানভাসি মানুষের জন্য পবিত্র কাবার ইমামের দোয়া

পবিত্র কাবার ইমাম

পবিত্র কাবার ইমাম বাংলাদেশের বানভাসি মানুষের জন্য দোয়া ও সমবেদনা জানালেন। শুক্রবার (২৩ আগস্ট) পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী পবিত্র কাবা শরীফের ইমাম, হারামের সিনিয়র মুহাদ্দিস ও মক্কা উম্মুল কুরা ইউনিভার্সিটির ডিন, বিশ্ববিখ্যাত আলেম, শায়েখ ড. হাসান আল বুখারী হাফি’র আমন্ত্রণে ওনার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত বৈঠক করেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা মহাসচিব, বিশ্ববরেণ্য আলেম ও ক্বারী শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ। 

সাক্ষাৎকালে মুহতারাম মহাসচিব বাংলাদেশ সফরের দাওয়াত দিলে ড. হাসান বুখারী বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন ও দাওয়াত কবুল করেন এবং বলেন, কোরআন প্রচারে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।


এসময় তিনি বাংলাদেশ সম্পর্কে খোঁজ খবর নেন, বন্যা ও আহত-নিহত মানুষদের সার্বিক পরিস্থিতি জেনে বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান এবং দোয়া করেন।

আরো পড়ুন: মক্কায় কোরআন প্রতিযোগিতায় ২ বাংলাদেশির সাফল্য

এসময় উপস্থিত ছিলেন মিশরের বিখ্যাত শায়েখ মোস্তফা আল বাসরতী ও কাতারের ইমাম শায়েখ সাইয়্যেদ মাহফুজ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App