×

জাতীয়

বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল গঠন, অর্থ পাঠাবেন যেভাবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৪:৪৭ পিএম

বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল গঠন, অর্থ পাঠাবেন যেভাবে

ছবি: সংগৃহীত

দেশে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আগ্রহীদের স্বাগত জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’ এ অর্থ পাঠানোর জন্য খোলা হয়েছে ব্যাংক হিসাবও। শুক্রবার (২৩ আগস্ট) এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা প্রদানের জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মহতি আগ্রহকে সরকার স্বাগত জানায়। আগ্রহী ব্যক্তিরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের নিম্নোক্ত অ্যাকাউন্টে সহায়তার অর্থ প্রেরণ করতে পারেন:

• হিসাবের নাম : ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’

• ব্যাংক : সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়

• হিসাব নম্বর : ০১০৭৩৩৩০০৪০৯৩

এ তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণের কাজে ব্যয় করা হবে। প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে।

আরো পড়ুন: বন্যা পরিস্থিতিতে সহায়তা সমন্বয় সেল গঠন

আরো পড়ুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ’ কর্মসূচি চলছে

টাইমলাইন: ভারতের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App