×

জাতীয়

সারাদেশে শহীদ-আহতদের তালিকার সিদ্ধান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৮:১৭ পিএম

সারাদেশে শহীদ-আহতদের তালিকার সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে আহত ব্যক্তিদের চিকিৎসা ও শহীদ পরিবারকে সহায়তা দেওয়ার উদ্দেশ্যে একটি নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণমাধ্যমকে এ খবরটি জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ হুমায়ুন কবির।

রবিবার (১৮ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

মোহাম্মদ হুমায়ুন কবির জানান, আগামী সপ্তাহের মধ্যে সারাদেশে শহীদ এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা যাচাই-বাছাই ও প্রণয়ন কাজ শেষ হবে। যত দ্রুত সম্ভব আহত ব্যক্তিদের সহায়তা দেয়ার জন্য নীতিমালা গঠনের প্রস্তাব নেয়া হয়েছে। এক্ষেত্রে গঠিত কমিটিগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

আরো পড়ুন: চিকিৎসাসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশনা জারি

সভায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা, ঢাকা মেডিকেল কলেজ ও বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

স্বামী-সন্তান কানাডা প্রবাসী সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ

বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

শিশু রামিসা হত্যা: রায়ের তারিখ ঘোষণা হতে পারে বৃহস্পতিবারই

শিশু রামিসা হত্যা: রায়ের তারিখ ঘোষণা হতে পারে বৃহস্পতিবারই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App