×

জাতীয়

বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ জানালো মন্ত্রণালয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৩:৫৯ পিএম

বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ জানালো মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়েছে। আগামী রোববার (১৮ আগস্ট) থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মোসাম্মৎ রহিমা আক্তার সই করা এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ওই দিন  থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইতোমধ্যে আদেশটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সব সরকারি-বেসরকারি-স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ সিন্ডিকেট সভা ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এর আগে প্রায় এক মাস বন্ধ থাকার পর বুধবার (১৪ আগস্ট) থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরুর কথা জানানো হয়। 

এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারকে জারিকৃত অফিস আদেশের কার্যকারিতা রহিত করা হলো। সেই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো পূর্ণোদ্যমে শ্রেণি কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হলো।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় ১৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরে এক বিজ্ঞপ্তিতে গত ৬ আগস্ট থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তবে আওয়ামী লীগ সরকারের পতন এবং দেশজুড়ে সৃষ্ট পরিস্থিতিতে বিদ্যালয় খোলা সম্ভব হয়নি।

গত ৮ আগস্ট নবীন-প্রবীণ সমন্বয়ে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। নতুন সরকার গঠনের পর থেকে পর্যায়ক্রমে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত আসছে। এরই ধারাবাহিকতা সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের কথা জানানো হলো।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App