×

জাতীয়

গণভবন থেকে লুট হওয়া সিন্দুক উদ্ধার, যা পাওয়া গেলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৬:০৩ পিএম

গণভবন থেকে লুট হওয়া সিন্দুক উদ্ধার, যা পাওয়া গেলো

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের ভেতর থেকে গত ৫ আগস্ট লুট হওয়া একটি সিন্দুক উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ আগস্ট) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার রায়ের বাজার বটতলা এলাকা থেকে ৮ লাখ টাকাসহ ওই সিন্দুকটি উদ্ধার করা হয়। 

নাম প্রকাশ না করার শর্তে র‍্যাবের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গণভবন থেকে সিন্দুক আনেন ৫ থেকে ৬ জন ব্যক্তি। এরপর তাদের মধ্যে একজন কিছু টাকা নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। বাকি টাকা একজনের কাছে থেকে যায়। এই টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে একজন ফোন করে সেনাবাহিনীকে টাকার তথ্য দেয়। পরে রবিবার রায়েরবাজারের একটি বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।

আরো পড়ুন: ১৫ আগস্ট নিয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রত্যক্ষদর্শীরা জানান, একজন ব্যক্তি সেনাবাহিনীকে জানান, তার বাসার পাশে একটি ব্যাগে টাকা পাওয়া গেছে। পরে সেনাবাহিনী গিয়ে টাকাগুলো উদ্ধার করে। স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে টাকাগুলো বুঝে নেয় সেনাবাহিনীর টহল টিম।

অভিযানে অংশ নেয়া আরেক কর্মকর্তা বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আট লাখ টাকা উদ্ধার করি। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। এই ঘটনায় কেউ আটক নেই।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ৫ আগস্ট ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। বিক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হামলা ও লুটপাট চালান। হাজার হাজার মানুষ গণভবন থেকে টাকা, আসবাব, শাড়ি-গয়না, এমনকি হাঁস-মুরগিও লুট করে নিয়ে যান।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App