×

জাতীয়

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৭০ আইন কর্মকর্তার পদত্যাগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০১:৩৬ পিএম

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৭০ আইন কর্মকর্তার পদত্যাগ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাসহ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৭০ জন আইন কর্মকর্তা (ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল) পদত্যাগ করেছেন।

সোমবার (১২ আগস্ট) সকাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

এর আগে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মোট ২১৫ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত ছিলেন। এরমধ্যে থেকে ৭০ জন পদত্যাগ করেছেন।

গত ৭ আগস্ট প্রথমে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোর্শেদ এবং পরবর্তীতে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন পদত্যাগ করেন। এরপর গত ৮ আগস্ট আরও দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর ও ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী পদত্যাগ করেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App