×

জাতীয়

এটর্নি জেনারেলের দায়িত্বে এস এম মুনীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০৫:৪৬ পিএম

এটর্নি জেনারেলের দায়িত্বে এস এম মুনীর

এস এম মুনীর

এটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ অতিরিক্ত এটর্নি জেনারেল এস এম মুনীর। আগামী ৩০ জুলাই পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। 

এ সংক্রান্ত আইন মন্ত্রণালয়ের সার্কুলারে বলা হয়েছে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন ৩০ জুলাই পর্যন্ত সিঙ্গাপুরে  অবস্থান করবেন। এসময়ে অতিরিক্ত এটর্নি জেনারেল এস এম মুনীর এটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী এস এম মুনীরকে অতিরিক্ত এটর্নি জেনারেল হিসেবে ২০২০ সালের ১ সেপ্টেম্বর নিয়োগ দেয় সরকার।

বর্তমানে তিনজন অতিরিক্ত এটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে এস এম মুনীর সিনিয়র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App