×

জাতীয়

দুঃসংবাদের দিনেও সুসংবাদ পেলেন জিএমপির এডিসি জিসান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০৮:২৫ এএম

দুঃসংবাদের দিনেও সুসংবাদ পেলেন জিএমপির এডিসি জিসান

জিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক জিসান

পুত্র সন্তানের জনক হয়েছেন গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক জিসান। সোমবার (২৪ জুন) রাজধানীর একটি হাসপাতালে তার পুত্র সন্তানের জন্ম হয়। একইদিন পুলিশের এই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

এতে বলা হয়, জিসানুল হক পুলিশের সাবেক একজন কর্মকর্তার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছেন। তার বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৩৯ (১) এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ১২ (১) অনুযায়ী চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

আরো পড়ুন: পুলিশ সার্ভিসের চিঠি নিয়ে এডিটরস গিল্ডের প্রতিবাদ

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি বাংলাদেশ সার্ভিস রুল অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জিসানুল হক বিসিএস পুলিশ ক্যাডারে ৩৩তম ব্যাচের কর্মকর্তা। কর্মজীবনে নারায়ণগঞ্জ হাইওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার, সিআইডির অর্গনাইজড ক্রাইমের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার এবং সিআইডির মিডিয়া কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের মে মাসে তিনি পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হন। এরপর তাকে জিএমপিতে পদায়ন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App