×

জাতীয়

এনবিআর থেকে সরিয়ে দেয়া হলো ছাগলকাণ্ডের মতিউরকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ১২:৫০ পিএম

এনবিআর থেকে সরিয়ে দেয়া হলো ছাগলকাণ্ডের মতিউরকে

ছবি: সংগৃহীত

ছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এনবিআর সদস্য মতিউর রহমানকেস ওএসডি (দায়িত্ব থেকে সরিয়ে দেয়া) করা হয়েছে। 

রবিবার (২৩ জুন) সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরপি) থেকে প্রজ্ঞাপন জারি করে এই আদেশ দেয়া হয়েছে।

জানা যায়, তাকে ভ্যাট ও কাস্টমস আপিলাত ট্রাইবুনালের সভাপতি পদ থেকে সরিয়ে তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা করেছে। 

আরো পড়ুন: ইফাতের সেই ছাগল দিনে খায় ২ কেজি আপেল

এর আগে মতিউর রহমানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এরপরই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হল। এনবিআর কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন। 


পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালনা পদ থেকে বাদ পড়তে যাচ্ছেন মতিউর রহমান। এরই মধ্যে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ মৌখিকভাবে বিষয়টি মতিউর রহমানকে জানিয়েছে। সোনালী ব্যাংক সিইও আফজাল করিম এ তথ্য নিশিত করেছেন। 

এদিকে ঈদের ছুটির পর এখনো কর্মস্থলে যোগ দেননি মতিউর রহমান। সকালে ভ্যাট ও কাস্টমস আপিলাত ট্রাইবুনালের তাকে পাওয়া যায়নি। কর্মচারীরা জানান, ঈদের ছুটির পর কর্মস্থলে যোগ দেননি মতিউর রহমান।

টাইমলাইন: ছাগলকাণ্ডে বিপাকে মতিউর

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App