×

জাতীয়

রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেল পিলারে বাসের ধাক্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ০২:৩৭ পিএম

রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেল পিলারে বাসের ধাক্কা

ছবি: ভোরের কাগজ

রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের কাছে সড়ক বিভাজনে উঠে গেছে মিরপুর থেকে নিউমার্কেট-আজিমপুরগামী সেফটি এন্টারপ্রাইজের একটি সিটি বাস। এসময় বাসটি (ঢাকা মেট্রো -ব ১১-৭০১৬) মেট্রোরেলের পিলারে সজোরে ধাক্কা মারে।

মঙ্গলবার (৯ এপ্রিল) আনুমানিক দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। তবে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক বিভাজনের ওপর উঠে যায়। 

কাফরুল থানার এসআই আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটির চালক এবং হেলপার পলাতক রয়েছে। পরবর্তীতে গাড়ির কাগজপত্রসহ চালক এবং হেলপারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App