×

জাতীয়

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ১২:০২ পিএম

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। 

বুধবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ডেমরাকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাদের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মাইক্রোবাসে করে কালকিনি ফিরছিলেন একই পরিবারের কয়েকজন সদস্য। মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া নামক স্থানে পৌঁছলে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা পাঁচজন নিহত হয়। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মুকসুদপর থানার ওসি আশরাফুল আলম জানান, সকালে বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার নারী ও এক পুরুষ প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App